দেশের শীর্ষস্থানীয় কৃষি প্রযুক্তি প্রতিষ্ঠান আইফার্মারের তালিকাভুক্ত কৃষকদের কৃষি ঋণ দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। সম্প্রতি রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং আইফার্মার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. ফাহাদ ইফাজ।