সপ্তাহজুড়ে বাংলাদেশের আর্থিক পেশাজীবীদের ভবিষ্যৎ আরো সমৃদ্ধ এবং মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরণের সহযোগিতার গুরুত্বপূর্ণ দিক চিহ্নিতকরণে মতবিনিময় করেছে দ্য অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ)। এ কর্মসূচির মধ্যে ছিল ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মতো উচ্চ পর্যায়ের বৈঠক থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করা হয় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে একসঙ্গে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
এসিসিএ’র দক্ষিণ এশিয়ার প্রধান নীলুশা রানাসিংহের সপ্তাহব্যাপী এই সফরে শেষ দিনে নতুন সদস্যদের উৎসাহিত করতে তাদের বিভিন্ন কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়। এসময় ৪৪ জন নতুন এসিসিএ, ৫০ জন এফসিসিএ এবং ৬ জন অ্যাডভোকেসি অ্যাওয়ার্ড বিজয়ীকে সংবর্ধনা ও সনদ দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ার বাংলাদেশের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ এফসিএমএ, এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের গ্রুপ সিইও কে এ এম মাজেদুর রহমান, সামিট কমিউনিকেশনস লিমিটেডের সিইও এবং এমডি মো: আরিফ-আল ইসলাম এফসিসিএ, এসিসিএ গ্লোবাল কাউন্সিলের সদস্য এবং রবি আজিয়াটার সিইও আর ভেঞ্চারস পিএলসি, ও এসিসিএ বাংলাদেশ সদস্য উপদেষ্টা কমিটির-এর চেয়ারম্যান কাজী এম. হাসান এফসিসিএ এবং এসিসিএ বাংলাদেশের-এর কান্ট্রি হেড প্রমা তাপসী খান এফসিসিএ সহ অনুষ্ঠানে মোট ৩৬০ জন অতিথি উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি










