নিলামের আগে বিশ্বভ্রমণে বেরিয়েছে সাড়ে ৩ কোটি ডলার মূল্যের গোলাপি হীরা। বাবলগাম পিংক রঙে পরিচিত এ হীরা অতি দুর্লভ শ্রেণীর। ১০ দশমিক ৫৭ ক্যারেটের হীরাটি দুবাইয়ে দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হবে। নিলাম প্রতিষ্ঠান সোথবি’স জানিয়েছে, আগামী জুনে নিউইয়র্কে নিলামে ওঠার আগে হংকং, সিঙ্গাপুর, দুবাই, সাংহাই, তাইওয়ান ও জেনেভায় প্রদর্শন করা হবে। এ বিশ্বভ্রমণের অংশ হিসেবেই শুরুতে এটির দেখা পাবেন দুবাইয়ের মানুষ। অ্যারাবিয়ান বিজনেস