মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সপ্তাহব্যাপী রিটেইল ফেস্ট উদ্বোধন করেছে। এমটিবি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ফেস্টের উদ্বোধন ঘোষণা করেন। এটি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক গৌতম প্রসাদ দাস, রেইস উদ্দীন আহমাদ, মো. শামসুল ইসলাম, উসমান রাশেদ মুয়ীন ও মো. শাফকাত হোসেন।