সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড আয়োজিত সিভিও ক্রিকেট ফেস্ট ২০২৩-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে সিভিও সাঙ্গু (অ্যাডমিন) ও সিভিও হালদা (অ্যাকাউন্টস)। ফাইনাল ম্যাচে সিভিও সাঙ্গু সিভিও হালদাকে ৩৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম শামীম। আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএইচএম হাবিব উল্লাহ, পরিচালক মো. আমিন, নুরে হাবিব নোমান প্রমুখ।
সিভিও ক্রিকেট ফেস্টের ফাইনাল অনুষ্ঠিত
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড আয়োজিত সিভিও ক্রিকেট ফেস্ট ২০২৩-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।









