মিডল্যান্ড ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. নাজমুল হুদা সরকার, যা আজ থেকে কার্যকর হবে। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন।

২৭ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন নাজমুল হুদা সরকার একজন দক্ষ প্রযুক্তিবিদ। কর্মজীবনের শুরুতে তিনি জাপানে ম্যাচ ডট কমের সঙ্গে সিনিয়র অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। এছাড়া বাংলাদেশের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেও (এমটিবি) কর্মরত ছিলেন। —বিজ্ঞপ্তি