সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট ও জিপিএইচ ইস্পাত। গতকাল জিপিএইচ ইস্পাতের সহযোগিতায় চার্টার্ড ডে উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারি ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট আয়োজিত দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, রোটারি গভর্নর নমিনি ডা. মইনুল ইসলাম মাহমুদ, চার্টার্ড প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী ও রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাইকা শেফা ও ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান আকবর হোসেন, ডিস্ট্রিক্ট ট্রেজারার রোটারিয়ন আসাদুল হক, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি রোটারিয়ান সামশুল আলম রিপন। -বিজ্ঞপ্তি