১০০ বছরের বেশি আগে প্রতিষ্ঠিত শেভরনের সদর দপ্তর বেশ কয়েকবার স্থানান্তর হয়েছে। তবে কখনই এর অবস্থান ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাইরে যায়নি। এবার টেক্সাসের হিউস্টন হতে যাচ্ছে এ মার্কিন জ্বালানি তেল জায়ান্টের নতুন ঠিকানা। ২০০২ সাল থেকে ক্যালিফোর্নিয়ার সান র‌্যামন থেকে পরিচালিত হচ্ছিল শেভরনের কার্যক্রম। চলতি বছরের শেষ নাগাদ সদর দপ্তরের স্থানান্তর সম্পন্ন হবে, এরপর আগামী পাঁচ বছরের মধ্যে ধীরে ধীরে অন্য করপোরেট অফিসগুলো নতুন ঠিকানায় যাবে। খবর সিএনএন ও ছবি এপি