ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৪-এ টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এবং বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র কর্মকর্তারা। ব্র্যাক ব্যাংকের ডিএমডি তারেক রেফাত উল্লাহ খান এবং হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। —বিজ্ঞপ্তি