ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী কনক আহমেদ রাজন ও নটর ডেম কলেজের শিক্ষার্থী রাফসান আহমেদ সোয়াদকে আর্থিক সহায়তা দিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। সম্প্রতি তাদের হাতে সহায়তার চেক তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়া। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় অনুদান দেয়া হয়েছে। চেক হস্তান্তরের সময় কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবীব, সাপোর্ট অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিল এনআরবিসি ব্যাংক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী কনক আহমেদ রাজন ও নটর ডেম কলেজের শিক্ষার্থী রাফসান আহমেদ সোয়াদকে আর্থিক সহায়তা দিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি।










