পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত ও চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ রেটিং ঘোষণার দিন পর্যন্ত হালনাগাদ অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে এমটিবির সমন্বিত ইপিএস হয়েছে ৭৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৪ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৮১ পয়সায়।










