প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ প্লাটফর্ম প্রাইম একাডেমিয়ার উদ্যোগে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও গাকৃবি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় সম্প্রতি আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের আর্থিক জ্ঞান ও ক্যারিয়ার প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফ রায়হান, অধ্যাপক ড. জীবন চন্দ্র দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন। তিনি আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক আত্মোন্নয়ন, নৈতিক নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে অন্য কি-নোট স্পিকার প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক হিসাব খোলায় সীমাবদ্ধ নয়, এটি সুযোগের সম্প্রসারণ, বৈষম্য হ্রাস ও টেকসই অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার একটি সমন্বিত প্রক্রিয়া।’ —বিজ্ঞপ্তি