ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউসিএএ) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল এহসান। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক আফতাব আলী শেখ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে গতকাল বিকালে অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় বিসিএসআইআর অ্যালামনাইদের সম্মতিক্রমে তারা নির্বাচিত হন। এছাড়া ট্রেজারার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সুপার মো. শাহরিয়ার আলম। —বিজ্ঞপ্তি