পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক লিমিটেডের অন্যতম পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন ব্যাংকের ৬৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে এসব শেয়ার কিনবেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ ডিএসইর মাধ্যমে ব্যাংকটির চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৫ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৬৮ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ২৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে উত্তরা ব্যাংক। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা, যা এর আগের বছরে ছিল ৩ টাকা ৮০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৩২ টাকা ৮৩ পয়সায়।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল উত্তরা ব্যাংক। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও বাকি ২৩ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল উত্তরা ব্যাংক। এর মধ্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ।

১৯৮৪ সালে শেয়ারবাজারে আসা উত্তরা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৪৩ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২১০ কোটি ৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬৪ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৬৩টি। এর মধ্যে ৩০ দশমিক ৫৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ৪১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৯৪ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৮ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৫ দশমিক ৯৩, হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৫ দশমিক ৯৩।

ডিএসইতে আজ উত্তরা ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৩ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২২ টাকা ৬০ পয়সা ও ২৯ টাকা ৫০ পয়সা।