পার্কিং লট ও বাড়ির সামনে দীর্ঘ সময় ধরে ফেলে রাখা যানবাহনের ওপর জরিমানা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএমের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত জরিমানা ও বাজেয়াপ্ত করে পরিত্যক্ত যানবাহন দমনে শক্ত পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি পরিত্যক্ত যানবাহন পেলে তিন হাজার দিনার বা ৮১৭ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে। আল ধাফরা অঞ্চলে একাধিক টিম গাড়িতে স্টিকার লাগিয়ে ডাম্পিং যানবাহনের সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। অ্যারাবিয়ান বিজনেস