নগদে ফিরে আসা বা নতুন অ্যাকাউন্ট খোলার ক্যাম্পেইনে অংশ নিয়ে আইফোন সেভেন্টিন প্রো জিতে নিয়েছেন বরিশালের সানি বেপারী। সম্প্রতি তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। গত ২৬ নভেম্বর শুরু হওয়া এ ক্যাম্পেইনে নগদের নতুন অ্যাকাউন্ট ও অনিয়মিত গ্রাহকদের লেনদেনের বিপরীতে রাখা হয়েছে ক্যাশব্যাক, রয়েল এনফিল্ড মোটরসাইকেল, আইফোনসহ হাজারো পুরস্কার জেতার সুযোগ।