বৈদ্যুতিক গাড়ির উৎপাদন আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে চাহিদা কমে যাওয়ার শঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে একই ধরনের পদক্ষেপ নেয় জেনারেল মোটর (জিএম) ও ফোর্ডের মতো প্রতিষ্ঠানগুলো। এবার তাদের সঙ্গে যুক্ত হলো টেসলার নাম। প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক বলেন, ‘দাম যথেষ্ট কমানো সত্ত্বেও ঋণ ব্যয় বেশি থাকায় সম্ভাব্য গ্রাহকের গাড়ি কেনার সামর্থ্য কমছে। তবে বিশ্ব অর্থনীতির চলমান অনিশ্চয়তা কেটে গেলে মেক্সিকোয় একটি কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে টেসলার।’ রয়টার্স
বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়াবে না টেসলা
বৈদ্যুতিক গাড়ির উৎপাদন আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।










