সম্প্রতি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিজিআইসির চেয়ারম্যান তওহিদ সামাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ পরিচালক ও শেয়ারহোল্ডাররা। —বিজ্ঞপ্তি