পর্যটন ও আবাসন খাতে আগ্রহ বেড়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)। অর্থনীতিকে আরো গতিশীল ও বৈচিত্র্যময় করতে জ্বালানি তেলবহির্ভূত খাতের ওপর জোর দিচ্ছে দেশটি। মূলত এর অংশ হিসেবে নতুন নতুন খাতে আগ্রহ দেখাচ্ছে কর্তৃপক্ষ। আর পর্যটন, অবসর ও আবাসনের মতো খাতগুলোয় মুনাফা বাড়ায় এসব খাতের প্রতি বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও বিশ্লেষকরাও ইউএইর এমন দৃষ্টিভঙ্গিকে ইতিবাচকভাবে দেখছেন। তারা বলছেন, দেশটিতে এ খাতে বাণিজ্য আরো সম্প্রসারণের সুযোগ রয়েছে। ইউএইর জিডিপিতে দেশটির পর্যটন খাতের অবদান ১৬ শতাংশ। কভিড-পরবর্তী সময়ে এ খাত বেশ ভালো করেছে। পর্যটকের সংখ্যা কভিডপূর্ব সময়কে ছাড়িয়ে গেছে। চলতি বছরের প্রথমার্ধে দুবাইয়ে ভ্রমণকারীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেড়েছে। খালিজ টাইমস