জাপানিজ রাবারের ভবিষ্যৎ চুক্তিমূল্য ছয় সপ্তাহে ধরে ঊর্ধ্বমুখী রয়েছে। প্রাকৃতিক রাবার রফতানিতে শীর্ষ দেশ থাইল্যান্ডের দুর্যোগপূর্ণ আবহাওয়া দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। এর পরিপ্রেক্ষিতে সরবরাহ সংকট হওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

ওসাকা এক্সচেঞ্জে জুনে সরবরাহের অপেক্ষায় থাকা রাবারের চুক্তিমূল্য ২ দশমিক ১১ শতাংশ বেড়ে কেজিপ্রতি ১ ডলার ৮৩ সেন্ট হয়েছে, যা গত ২৯ নভেম্বরের পর সর্বোচ্চের কাছাকাছি। অন্যদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) মে মাসের রাবারের চুক্তিমূল্য ৪৫ ইউয়ান বেড়ে টন প্রতি ১৩ হাজার ৭৮৫ ইউয়ান (১ হাজার ৯২২ ডলার) হয়েছে।

অন্যদিকে থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ এক পূর্বাভাসে জানায়, চলতি সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলে বজ্রবৃষ্টি ও দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আর এটি প্রাকৃতিক রাবারের সরবরাহে বাধা তৈরি করবে। রাবার সরবরাহ ব্যাহত হলে বৈশ্বিক গাড়ি নির্মাণ খাতকে ঘিরে ইতিবাচক ধারণাও পাওয়া যাচ্ছে। এর মধ্যে গত বছর ফক্সওয়াগনের বিক্রি বেড়েছে। এছাড়া খুচরা পর্যায়ে যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে পোরশে ৭৫ হাজার ৪১৫টির বেশি গাড়ি সরবরাহ করেছে। যে কারণে সংশ্লিষ্টদের অভিমত, গাড়ির বাজার প্রবৃদ্ধিতে থাকলে রাবারের চাহিদাও বাড়বে।