প্রাইম ব্যাংক আসন্ন শীতকালে অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক লাখ কম্বল দিয়েছে। সম্প্রতি গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাইম ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান রশীদ কম্বল হস্তান্তর করেন।