ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব-কমিটি, আইসিএসবি এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি শুরু হয় ভোরে সূর্য উদয়ের পর জাতীয় পতাকা উত্তোলনের (অর্ধনমিত) মাধ্যমে। আইসিএসবির কাউন্সিল সদস্য, সদস্য ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা আইসিএসবির ক্যাম্পাস থেকে ব্যানার ও পুষ্পস্তবকসহ প্রভাতফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও প্রভাতফেরিতে উপস্থিত ছিলেন আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান, কাউন্সিল সদস্য মোহাম্মদ শাহজাহান, কাউন্সিল সদস্য খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট একেএম মুশফিকুর রহমান, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব-কমিটির চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব-কমিটির কো-চেয়ারম্যান, মেম্বার-সেক্রেটারিসহ কমিটির অন্যান্য সদস্য, ইনস্টিটিউটের ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য এবং আইসিএসবির কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
আইসিএসবি কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।










