জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ৫৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার গতকাল পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ২৪৪টি শেয়ার লেনদেন হয়। কোম্পানিটির শেয়ার এ সময় ৩৫ টাকা ৫০ পয়সা থেকে ৩৯ টাকার মধ্যে ওঠানামা করেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) লুব-রেফের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৪ পয়সা বা ২ দশমিক ৭৪ শতাংশ। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩৭ পয়সায় (পুনর্মূল্যায়িত), পুনর্মূল্যায়িত ছাড়া যা হয় ৩৪ টাকা ৩৪ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়িত এনএভিপিএস দাঁড়ায় ৩৩ টাকা ৯০ পয়সায়।