আবুল খায়ের স্টিল (একেএস) সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে ইঞ্জিনিয়ারিং এক্সিলেনস শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান বক্তা ছিলেন বুয়েটের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। সভায় দেশের বিভিন্ন প্রান্তের প্রসিদ্ধ ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেন। এতে ভূমিকম্প প্রতিরোধের ও ইস্পাতের গুণগতমানের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।