দক্ষিণ-পূর্ব এশিয়ার ইভি বাজারে প্রবেশ করছে চীনের বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) জায়ান্ট বিওয়াইডি। সাফল্যের জন্য প্রতিষ্ঠানটি স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে বিতরণ অংশীদারত্ব গঠন করছে, যা কোম্পানিটির ব্যবসাকে সম্প্রসারণ করতে সহায়তা করছে। খবর রয়টার্স।

অংশীদারত্বভিত্তিক ব্যবসায়িক মডেলটি কয়েক দশক আগে দক্ষিণ-পূর্ব এশিয়ায় জাপানি গাড়ি নির্মাতাদের ব্যবহৃত পদ্ধতির কথা স্মরণ করিয়ে দেয়। বিওয়াইডি দ্রুত বাজার সম্প্রসারণের সুযোগ নিয়েছে। যদিও তার জন্য মুনাফা মার্জিনকে ছাড় দিতে হয়েছে। তবে প্রতিষ্ঠানটির মূল ফোকাস এখন ব্র্যান্ডের নাম বিস্তার করা। পাশাপাশি সম্প্রসারণের সুবিধার্থে স্থানীয় ডিলারদের মধ্যে বিশ্বাস ও আনুগত্য গড়ে তোলা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ইভি বাজার দিনদিন বাড়ছে। দ্বিতীয় প্রান্তিকে সব যাত্রীবাহী গাড়ি বিক্রি ৬ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা আগের প্রান্তিকে ৩ দশমিক ৪ শতাংশ ছিল। বিওয়াইডি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বাজারে বিজ্ঞাপনী প্রচারণা চালাচ্ছে।