বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেটের (পিজিডিসিএম) ২১তম ব্যাচের (ফল ২০২২) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলরুমে গত বৃহস্পতিবার এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রোগ্রামে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ। এছাড়া সরকারের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। —বিজ্ঞপ্তি