ইসলামী ব্যাংক হাসপাতাল, মুগদায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা ও সঠিক চিকিৎসা পদ্ধতি নিয়ে গতকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি জার্মান প্রযুক্তির সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. কাজী শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন আইবিএফ হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. কামরুল হাসান ও ডা. নিগার শহিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইবিএফের জিএম মো. আবুল কালাম, ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মোজাম্মেল হোসেন খান প্রমুখ।