বাণিজ্য সম্পর্ক দৃঢ় করতে ঐকমত্যে পৌঁছেছে চীন ও ফ্রান্স। যাত্রীবাহী গাড়ি ও উড়োজাহাজ, পানি ব্যবস্থাপনা, রাসায়নিক ও ওষুধ পণ্যসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায় বেইজিং ও প্যারিস। চীনে ফ্রান্সের প্রধান রফতানি পণ্যের মধ্যে রয়েছে ফ্যাশন, জ্বালানি অবকাঠামো ও কৃষিপণ্য। ফ্রান্সে চীনের রফতানি পণ্যের মধ্যে রয়েছে নির্মাণ যন্ত্রাংশ, শিল্পোৎপাদন সামগ্রী, ইস্পাত, ইলেকট্রনিকস, বস্ত্র ও পোশাক এবং গৃহস্থালি পণ্য। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর চীন সফর ঘিরে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ উভয় দেশ। চায়না ডেইলি