দুবাইয়ের আবাসন ও প্রপার্টি বেচাকেনা খাতে এক সপ্তাহে ২৭৪ কোটি ডলারের বেশি অর্থের লেনদেন হয়েছে। দুবাই ল্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মোট ৩ হাজার ২৬৭টি লেনদেন হয়েছে। এ সপ্তাহে মোট ১৬৮টি প্লট বিক্রি হয়েছে। এছাড়া অ্যাপার্টমেন্ট ও ভিলা বিক্রি হয়েছে ২ হাজার ২৩০টি।
সবচেয়ে বেশি অর্থ লেনদেন হয়েছে ইম সুকেইমে একটি প্লট বিক্রির ক্ষেত্রে। এটি বিক্রি হয়েছে ৩ কোটি ১৫ লাখ ডলারে। এছাড়া আল থানায়াহ ফোর্থে একটি প্লট বিক্রি হয়েছে ১ কোটি ৯০ লাখ ডলারে।
অ্যাপার্টমেন্ট ও ভিলার ক্ষেত্রে সবচেয়ে দামিটি বিক্রি হয়েছে আল নাহদা ফার্স্টে। সেখানে একটি বাড়ি বিক্রি হয়েছে ৩ কোটি ৪০ লাখ ডলারে। আল থানায়াহ ফোর্থে একটি বাড়ি বিক্রি হয়েছে ১ কোটি ১৪ লাখ ডলারে। এছাড়া পাম জুমেইরাহ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে ৯৮ লাখ ডলারে।










