কানাডায় নতুন ব্যাটারি উৎপাদন কেন্দ্র স্থাপনের কথা জানিয়েছে জার্মানির গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ফক্সওয়াগন। তবে ওয়াশিংটনের গ্রিন সাবসিডি নিয়ে আলোচনা চলমান থাকায় ইউরোপের পরিকল্পনার বিষয়ে প্রতিষ্ঠানটি বিস্তারিত কিছু জানায়নি। অন্টারিওর সেন্ট থমাসে উত্তর আমেরিকার প্রথম ব্যাটারি উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে বলে জানানো হয়েছে। ২০২৭ সাল নাগাদ উৎপাদন শুরু হবে বলেও জানানো হয়। ইউরোপে আরো ব্যাটারি কারখানা স্থাপনে কাজ করছে প্রতিষ্ঠানটি, এর মধ্যে চলতি বছর সুইডেনে একটি চালু করা হবে। ফ্রিমালয়েশিয়াটুডে