মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ২২১তম সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় মো. নবীউল্লাহ সর্বসম্মতিক্রমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন।
এছাড়া এএম এরশাদ চৌধুরী ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত এবং আব্দুল মন্নান মজুমদার নির্বাহী কমিটির চেয়ারম্যান ও মো. সোলায়মান ক্লেইমস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। স্বতন্ত্র পরিচালক নুর আমিন অডিট কমিটির চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক মো. সালাম ওবায়দুল করিম নমিনেশন অ্যান্ড রিমোনারেশন কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন।
সভায় কোম্পানির অ্যাডভাইজার এম কামাল উদ্দিনসহ পরিচালক মণ্ডলীর সদস্য যথাক্রমে মো. মিজানুর রহমান, নুরুল আজিম সানী, মহিউদ্দিন ইবনুল আরবী, মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহাম্মদসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি









