জাপান সরকার গত বছরের অক্টোবরে কভিড-১৯-সংক্রান্ত বিধিনিষেধ উঠিয়ে নেয়ার পর থেকেই দেশটিতে বাড়ছে বিদেশী পর্যটকের সংখ্যা। এছাড়া ব্যবসার কাজেও বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ মানুষ জাপানে যাচ্ছে। দেশটির জাতীয় পর্যটন সংস্থার দেয়া তথ্য বলছে, গত মাসেই পর্যটন ও বাণিজ্যিক উদ্দেশে জাপানে গিয়েছে প্রায় ১৫ লাখ মানুষ। এর মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে যাওয়া মানুষের সংখ্যা ছিল সবচেয়ে বেশি।