বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং নভো ফ্রেইট লজিস্টিকসের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং নভো ফ্রেইট লজিস্টিকসের পক্ষে নভো গ্রুপের এমডি সৈয়দ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া। দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণের জন্য বিনিয়োগকারীদের লজিস্টিক সহযোগিতা, ব্র্যান্ড বাংলাদেশের প্রচার, বিনিয়োগ সুবিধা ও বিনিয়োগ-পরবর্তী গাইডলাইন এবং বিনিয়োগ সহযোগিতার লক্ষ্যে এ চুক্তি করা হয়। —বিজ্ঞপ্তি