সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বলের একটি চালান দিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। গতকাল গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বলের চালানটি তুলে দেন ইবিএল চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ সময় উপস্থিত ছিলেন।
শীতার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কম্বল অনুদান : ইবিএল
সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বলের একটি চালান দিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।










