বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) দেশের চারটি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, গবেষণা সুযোগ ও ক্যারিয়ার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বিইউএফটি একাডেমিয়া শিল্প সহযোগিতার এ চুক্তি করেছে জায়ান্ট গ্রুপ, শাশা ডেনিম পিএলসি, ফ্যাশন স্টেপ গ্রুপ এবং প্রফেশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সঙ্গে।
বিইউএফটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










