ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে এজেন্ট ব্যাংকিং প্রশিক্ষকদের নিয়ে প্রফেশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ট্রেইনার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী। মূল বিষয়ের ওপর আলোচনা করেন বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সাবেক পরিচালক ড. মো. শফিকুল হক। আইবিটিআরএর প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।