বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) আনোয়ারুল হক, পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান মল্লিকসহ আরো অনেকে।