রূপালী ব্যাংকে অফশোর ব্যাংকিং বিষয়ক একটি সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রশিক্ষণ একাডেমির (আরবিটিএ) উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।