হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি ছিল গতকাল। থাইল্যান্ডের মন্দিরগুলোয় ছিল উপচে পড়া ভিড়। বেশির ভাগ ছিল ভারতীয় পর্যটক। এ ধরনের আধ্যাত্মিক পর্যটনকে স্থানীয় ভাষায় বলে ‘মুতেলু ট্যুরিজম’। দেশটির সরকারি প্রক্ষেপণ অনুসারে, ২০১৯ সালের তুলনায় ২০২৩ সাল শেষে এ খাতের প্রবৃদ্ধি দাঁড়াবে ৪০ শতাংশে। যার আর্থিক পরিমাণ ৪২ কোটি ২০ লাখ ডলার। ফিউচার মার্কেট ইনসাইটের এক প্রতিবেদন অনুসারে, বিশ্বাসভিত্তিক পর্যটন খাত গত বছর বিশ্ব অর্থনীতিতে ১ হাজার ৩৭০ কোটি ডলার যুক্ত করেছে, যা এক দশক পর ২০৩৩ সালে অন্তত তিন গুণ বেড়ে ৪ হাজার ৯২ কোটি ডলারে উন্নীত হতে পারে। নিক্কেই এশিয়া