ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় লেনদেনে সম্মত হয়েছে চীন ও ব্রাজিল। সম্প্রতি এক চুক্তিতে উভয় পক্ষ এ সমঝোতায় পৌঁছেছে। এর মাধ্যমে তারা লেনদেনে চীনা ইউয়ান ও ব্রাজিলিয়ান রিয়াল ব্যবহার করতে পারবে। লাতিন আমেরিকার বৃহৎ অর্থনীতির সঙ্গে চুক্তির ফলে ডলার হেজিমনির সঙ্গে টেক্কা দিতে সক্ষম হবে চীন। ব্রাজিলের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে দাঁড়িয়েছে চীন। গত বছর দ্বিপক্ষীয় বাণিজ্য ১৫ হাজার ৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে। দ্য স্ট্রেইটস টাইমস