নির্ধারিত রেকর্ড ডেট উপলক্ষে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে আজ। রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিভাবে চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের নাম পরিবর্ত করে লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ১৭ জুলাই বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা।










