জেসিআইএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জনতা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডাররা, জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালকরা, মিডিয়া ব্যক্তিত্ব ও অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় কোম্পানির পক্ষে চিফ এক্সিকিউটিভ মো. আব্দুস সোবহান মিয়া, কোম্পানি সচিব আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিফ এক্সিকিউটিভ আব্দুস সোবহান মিয়া জানান, গত বছর জেসিআইএল মোট ১৩ দশমিক শূন্য ৪ কোটি টাকা পরিচালন আয় অর্জন করে। —বিজ্ঞপ্তি