ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড গ্রাহকরা হাভাল এসইউভি ব্র্যান্ডের গাড়ি কিনলে আকর্ষণীয় অর্থায়ন সেবা পাবেন। সম্প্রতি ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড ও বাংলাদেশে হাভাল গাড়ির অথরাইজ ডিস্ট্রিবিউটর এইস অটোস বাংলাদেশের মধ্যে এ–সম্পর্কিত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের এমডি ইরতেজা আহমেদ খান ও এইস অটোসের সিইও আজহারুল ইসলাম এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের হেড অব বিজনেস ইমন আহমেদ খান, হেড অব অটো লোন ইকরাম হোসেন এবং এইস অটোস বাংলাদেশের ব্র্যান্ডিং ডিপার্টমেন্টের সহযোগী ব্যবস্থাপক নাসির উদ্দিন প্রমুখ।