অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত ‘অন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড সিএমএসএমই লোন ম্যানেজমেন্ট’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুরু হয়। এবিটিআইয়ে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। এবিটিআইয়ের পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক।
অগ্রণী ব্যাংকে সিএমএসএমই লোন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত ‘অন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড সিএমএসএমই লোন ম্যানেজমেন্ট’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুরু হয়।










