এ অংশীদারত্বের আওতায় পত্রিকাটিতে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টদের পরিবারের সদস্যরা স্বাস্থ্য বীমার সুবিধা উপভোগ করবেন। বণিক বার্তার কনফারেন্স কক্ষে গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, উপমহাব্যবস্থাপক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) মো. আমিনুল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. শাফিউল আজম খান, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক ফারহানা হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া শান্তা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নাফিস আকতার আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এম খুরশীদ কায়সার, ইভিপি ও হেড অব করপোরেট মাহমুদ আফসার এবং করপোরেট ইন্স্যুরেন্সের ডেপুটি ম্যানেজার সাইদুর রশিদ তুষার উপস্থিত ছিলেন।










