লেনদেন করে গ্রাহকদের মোট ২০ কোটি টাকার উপহার জয়ের সুযোগ দিচ্ছে নগদ। এ মেগা ক্যাম্পেইনের কেন্দ্রে আছে ঢাকায় জমি জেতার সুযোগ। আর এ ক্যাম্পেইনে নগদের সঙ্গে জমির জন্য ল্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড। সম্প্রতি এ বিষয়ে নগদের প্রধান কার্যালয়ে নগদ ও প্রবাসী পল্লীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও প্রবাসী পল্লী গ্রুপের পরিচালক মোহাম্মদ মাহবুবুর ফাহিম রাহমান চুক্তিতে সই করেন।