এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোগে আমদানি-রফতানির অনলাইন মনিটরিং সিস্টেমে রিপোর্টিংবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারে (এইচআরটিডিসি) এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক তাসফিয়া তানজিম সিগ্ধা ও উপপরিচালক লায়লা আক্তার। এ সময় এনআরবিসি ব্যাংকের ইন্টারনাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমদানিকারক-রফতানিকারক গ্রাহকরা উপস্থিত ছিলেন।