আবুল খায়ের স্টিলের (একেএস) প্রযুক্তিগত উদ্ভাবন, সাফল্য ও কর্মীদের দক্ষতা উদযাপনে প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে ‘একেএস—একসাথে আগামীর পথে’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সম্প্রতি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। আয়োজন উপলক্ষে র‍্যাফল ড্র, ডিজে সেশন, লেজার শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী জেমস। অনুষ্ঠান শেষে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানান।