প্রায় ২ হাজার ৯০০ ইউনিট বিদ্যুচ্চালিত এফ-১৫০ লাইটনিং পিকআপ ট্রাক প্রত্যাহার করবে ফোর্ড মোটর। সফটওয়্যারজনিত ত্রুটির কারণে গাড়িগুলোর টায়ারে কম চাপ থাকা সত্ত্বেও সতর্কতা দিতে ব্যর্থ হতে পারে। এ নিয়ে বিদ্যুচ্চালিত পিকআপ ট্রাক প্রথমবারের মতো প্রত্যাহারের ঘোষণা দিল মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এ প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের ২ হাজার ৬৬৬ ইউনিট এবং কানাডার ২২০ ইউনিট গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে। রয়টার্স