গত ৮ ও ৯ মার্চ ঢাকার সীমান্ত সম্ভার বিজিবি ব্যাংকোয়েট হলে প্রায় ১৫০ এরও বেশি নারী উদ্যোক্তাদের নিয়ে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পৃষ্ঠপোষকতায় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এক্সিবিশন ২০২৪ আয়োজিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুই দিনব্যাপী এ এক্সিবিশনে ১৫০ এরও বেশি স্টলে পণ্য বিক্রয়, নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা, নৃত্যকলা, গান ও র্যারম্প ওয়াকসহ অন্যান্য আয়োজনে মুখরিত ছিল মেলার প্রাঙ্গণ।
এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে"ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশন শীর্ষক বিশেষ প্যানেল ডিসকাশন সেশনে অংশ নেন ব্যবসায়ী উদ্যোক্তা ও সোশ্যাল অ্যাকটিভিস্ট সারা জাকের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের পরিচালক ও সাংবাদিক মিথিলা ফারজানা এবং ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড ম্যানেজার ইসরাত জাহান।
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ নেতৃত্ব আরো জোরদার করতেই ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পৃষ্ঠপোষকতায় এ এক্সিবিশন আয়োজিত হয়।
এর আগে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এক্সিবিশন ২০২৪ এর উদ্বোধন করেন চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এ সময় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা ও বলিষ্ঠ নেতৃত্বের জন্য ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক দেয়া হয় গুণীজনদের। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এক্সিবিশন ২০২৪ এর টাইটেল স্পন্সর ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে একটি গ্র্যান্ড স্টল ও ফটোবুথ দেয়া হয়। এক্সিবিশনে আগত দর্শনার্থীদের ফটোবুথ থেকে ফেসবুকে ছবি শেয়ার করে ফ্রি স্যানিটারি ন্যাপকিন জিতে নেয়ার সুযোগ ছিল। সর্বোপরি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এক্সিবিশনের দুই দিনব্যাপী এ আয়োজন সব বয়সী দর্শনার্থীদের পদচারণায় বেশ জমজমাট ছিল। নারীর ক্ষমতায়ন ও নারী অগ্রযাত্রায় এই ধরনের কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত রাখতে চায় ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন। বিজ্ঞপ্তি










